1 Answers

উদ্দীপকের X, Y ও Z খাদ্য উপাদানগুলো যথাক্রমে আমিষ, শর্করা ও স্নেহ। এই তিনটি উপাদানের মধ্যে স্নেহজাতীয় খাদ্যের পুষ্টিমান বেশি। কারণ, এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, এই তিনটি খাদ্যোপাদানের মধ্যে স্নেহজাতীয় খাদ্যে তার পরিমাণ বেশি থাকে। প্রতি গ্রাম শর্করা ও আমিষ জারণের ফলে ৪ ক্যালরি শক্তি উৎপন্ন হয়। কিন্তু প্রতি গ্রাম স্নেহ জারণের ফলে ৯ ক্যালরি শক্তি পাওয়া যায়। শর্করা ও আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালরি পাওয়া যায়। এই উপাদানটি পাকস্থলিতে অনেকক্ষণ থাকে এবং ক্ষুধা রোধ করে। দেহের ত্বকের নিচে জমে থাকা চর্বি উপবাসের সময় কাজে লাগে। যেহেতু স্নেহজাতীয় খাদ্যের ক্যালরি সবচেয়ে বেশি তাই বলতে পারি এর পুষ্টিমানও বেশি।

4 views

Related Questions

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন সবচেয়ে বেশি উপযোগী । অন্য কোন ভাষায় মনোভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রথিবীতে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ভাষার সৃষ্টি হয়েছে। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাঙ্গে এমন একটি আত্মিক সম্পর্ক থাকে যে, সেই ভাষাই তার মনোভাব প্রকাশের সর্বোত্তম বাহন হিসেবে বিবেচিত হয়। বিদেশী ভাষা কষ্টে আয়ত্ত করা গেলেও তার মর্ম যথার্থ উপলব্ধি করা যায় না িএবং তাতে মনোভাব প্রকাশেরর যথেষ্ট অন্তরায় থাকে। তাই পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে মাতৃভাষাই সবচেয়ে আপনি এবং মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ পন্থা। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনোভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণএটি বাঙালির মাতৃভাষা । বাঙালির রক্তে মাংসে মজ্জায় বাংলা ভাষা মিশে আছে। বাঙালিরা পরভাষা চর্চা করে বেট, কিন্তু বাংলাতেই তার যত স্বচ্ছন্দ্য। (Translation Bengali to English)
1 Answers 6 Views