1 Answers

একাদশ শতকের শেষভাগে পাল রাজশক্তি দুর্বল হয়ে পড়লে দক্ষিণ- পূর্ব বাংলায় বর্ম উপাধিকারী এক রাজবংশের প্রতিষ্ঠা হয়। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বজ্রবর্মার পুত্র জাতবর্মা। বর্মদের রাজধানী ছিল বর্তমান মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে। জাতবর্মার পর তার জ্যেষ্ঠপুত্র হরিবর্মা একটানা ৪৬ বছর রাজত্ব করেন। হরিবর্মার পর তার এক পুত্র রাজা হয়েছিলেন তারপর জাতবর্মার অপর পুত্র সামলবর্মা রাজা হন। সামল বর্মার পুত্র ভোজবর্মা ছিলেন বর্ম রাজবংশের শেষ রাজা। দ্বাদশ শতকের মাঝামাঝি সেন বংশের হাতে এ রাজবংশের পতন ঘটে।

5 views

Related Questions