1 Answers
উদ্দীপকে বর্ণিত তথ্যে আমরা প্রাচীন বাংলার জনপদের আভাস পাই।
প্রাচীন যুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অংশে বিভক্ত ছিল এবং বিভিন্ন নামে পরিচিত ছিল। বঙ্গ, পুণ্ড, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদে বাংলার বিভিন্ন অংশ বিভক্ত ছিল। বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেয়া হয় জনপদ। গুপ্ত, পাল, সেন প্রভৃতি আমলের উৎকীর্ণ শিলালিপি ও সাহিত্যগ্রন্থে প্রাচীন বাংলার এ জনপদগুলোর নাম পাওয়া যায়। যেমনটি উদ্দীপকেও বলা হয়েছে।
উদ্দীপকের আরহান মালদহে বেড়াতে গিয়ে তার চাচার মুখে শুনতে পায়, প্রাচীন যুগে বাংলা কোনো অখণ্ড রাজ্য বা রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অঞ্চলগুলো সে সময় ছোট ছোট অংশে বিভক্ত ছিল। আর প্রতিটি অঞ্চলের শাসকেরা যার যার মতো শাসন করতেন। অঞ্চলগুলোর সমষ্টিগত নামও ছিল। যা উপরে আলোচিত জনপদের বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনা হতে প্রতীয়মান হয়, উদ্দীপকে বর্ণিত তথ্য 'জনপদ'-এর ইঙ্গিতবহ।