1 Answers
জনপদ হলো প্রাচীন ছোট ছোট খণ্ডরাজ্য যার প্রতিটি অঞ্চলের শাসক তার রাজ্যটিকে নিজের মতো করে শাসন করতেন।
প্রাচীন যুগে বাংলা এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এ অঞ্চলগুলোকে এক-একটি জনপদ হিসেবে নাম দেওয়া হয়। ইতিহাসে বিখ্যাত বাংলার কয়েকটি প্রাচীন জনপদ হলো পুণ্ড, গৌড়, বঙ্গ, হরিকেল, সমতট ইত্যাদি।
5 views
Answered