1 Answers

সুতিকে 'তন্তুর রাজা' বলা হয়। এ ধারণার সাথে আমি একমত। তুলা তত্ত্ব থেকে সুতি কাপড় তৈরি হয়। পোশাক-পরিচ্ছদে তুলা তত্ত্ব ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও, এর রয়েছে বহুবিধ ব্যবহার। এই তত্ত্বর মূল্য তুলনামূলকভাবে কম। তাই এই তন্তুর তৈরি কাপড়, বিছানার চাদর, শাড়ি, লুঙ্গি, গামছা, মশারি, লেপ, সোফার কাপড়, ন্যাপকিন, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি দামে সাশ্রয়ী। সুতি কাপড়ের যত্ন নেওয়া সহজ। পরিধেয় গুণাবলি ভালো হওয়ায় ভোক্তার কাছে এর চাহিদাও বেশি। সুতি কাপড় বেশ তাপ সহ্য করতে পারে; এজন্য ইস্ত্রি করার সময় খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হয় না। ধোয়ার সময় এ কাপড় গরম পানি দিয়ে প্রয়োজনে সিদ্ধও করা যায়।

সুতি কাপড় মানবদেহের জন্য অত্যন্ত উপযোগী, স্বাস্থ্যসম্মত এবং সব ঋতুতে ব্যবহার করা যায়। মূলত আরামদায়ক হওয়ায় সুতি কাপড় তন্তুর রাজা হিসেবে সমাদৃত।

4 views

Related Questions