1 Answers

সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানবসমাজে মূল্যবান সম্পদ।

হোমারের 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে গ্রিসের চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার সোফোক্লিস রচিত বিখ্যাত নাটক ছিল রাজা ইডিপাস, আন্তিগোনে ও ইলেকট্রা। ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্বের দাবিদার। গ্রিক দার্শনিক হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক। বিয়োগান্তক নাটক রচনায়ও গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন। এসকাইলাসকে এ ধরনের নাটকের জনক বলা হয়।

6 views

Related Questions