1 Answers

সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের সৃষ্টি আজও মানবসমাজে মূল্যবান সম্পদ। গ্রিক কবি হোমারের মহাকাব্য 'ইলিয়াড' ও 'ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন। এছাড়া বিয়োগান্তক নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিলেন। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন। মিলনাত্মক ও ব্যঙ্গ রচনায় গ্রিকদের খ্যাতি ছিল। ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত।

6 views

Related Questions