1 Answers

উদ্দীপকো শাহিনা ম্যাডামের বক্তব্য থেকে ইতিহাসের মূল বিষয়বস্তু সম্পর্কে জানা যায়।

ইতিহাসের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ, তার সমাজ, সভ্যতার ধারাবাহিক পরিবর্তন, উন্নতি ও অগ্রগতির বিবরণ। যেমন- শিল্প, সাহিত্য- সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন ইত্যাদি যা কিছু সামগ্রিকভাবে সমাজ-সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তা-ই ইতিহাসের বিষয়বস্তু।

উদ্দীপকের শাহিনা ম্যাডাম শ্রেণিকক্ষে ইতিহাস সম্পর্কে আলোচনায় বলেন, মানব সমাজের শুরু থেকে যাবতীয় কর্মকাণ্ড তথা জীবনযাত্রার অগ্রগতি ইতিহাস থেকে জানা যায়। অর্থাৎ, মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহ তথা মানবসভ্যতার উৎপত্তি, অগ্রগতি ও বিকাশই হচ্ছে ইতিহাসের মূল বিষয়বস্তু।

5 views

Related Questions