1 Answers

সেমিনারের বিষয়বস্তু হলো বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। 

শিশু জন্মগ্রহণের পর যদি প্রতিবন্ধিতা শনাক্ত করা যায় তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধিতা হ্রাস করা সম্ভব; অথবা মারাত্মক প্রতিবন্ধিতা থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হয়। 

স্বাস্থ্যকর্মী পাড়ায় একটি সেমিনারের আয়োজন করে। এর বিষয়বস্তু ছিল বুদ্ধি প্রতিবন্ধিতা শনাক্তকরণ। নিম্নলিখিত কয়েকটি বৈশিষ্ট্য দেখে সাধারণভাবে বুদ্ধি প্রতিবন্ধী শিশু শনাক্ত করা যায়। 

i. বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের হাঁটা, চলা, বসা, কথা বলা ইত্যাদি বিকাশগুলো বয়সের তুলনায় কম হয়। 

ii. কোনো বিষয়ে তারা মনোযোগ ধরে রাখতে পারে না। 

iii. তারা কোনো নির্দেশনা সহজে বুঝতে পারে না। একই নির্দেশনা বারবার দিতে হয়। 

iv. এ ধরনের শিশু কোনো শিক্ষণ সহজে গ্রহণ করতে পারে না। এমনকি মল-মূত্র ত্যাগের শিক্ষণও সহজে গ্রহণ করতে পারে না। 

v. তারা সূক্ষ্ম কোনো কাজ করতে পারে না এবং অবাঞ্ছিত আচরণ করে। 

vi. বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা সমবয়সীদের সাথে মিশতে পারে না। তারা সামাজিক আচরণ ঠিকমতো করতে পারে না। 

vii. এ ধরনের শিশু ঘন ঘন অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি হয়।

4 views

Related Questions