1 Answers
পরিবারের সকলকে সন্তানের আচরণ এবং কার্যক্রম সম্পর্কে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গি কর্মতৎপরতার প্রতিরোধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রাজনৈতিক কিংবা ধর্মীয় ধারণার সঠিক ব্যাখ্যা প্রদানের লক্ষ্যে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রচারপত্র পোস্টার, লিফলেট ব্যবহার করা যেতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। সুস্থ পারিবারিক ও সামাজিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে উপরিউক্ত প্রতিরোধের উপায় অবলম্বন করা যেতে পারে।
4 views
Answered