1 Answers

যারা নিজেদের উদ্দেশ্য পূরণ বা কোনো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠায় চরম ও হিংসাত্মক পন্থার আশ্রয় নেয় বা আক্রমণাত্মক উপায়ে রাষ্ট্র বা সমাজ অননুমোদিত কোনো সংস্কারের সমর্থনে সমবেতভাবে কাজ করে তাদেরকে জঙ্গি বলে। আর এসব জঙ্গিদের দ্বারা রচিত এবং প্রচারকৃত ধ্যানধারণাকেই বলে জঙ্গিবাদ। বিশ্বের যেকোনো গোষ্ঠীর চেতনা থেকে জঙ্গিবাদ জন্ম নিতে পারে। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত সামাজিক এক দুর্যোগের নাম জঙ্গিবাদ।

4 views