1 Answers
প্রাক-ইসলামি যুগে আরব সমাজের লোকগুলো নবি ও রাসুল (স.)-এর শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। তাদের আচার-ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতাবিরোধী। সুষ্ঠু ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে এ যুগের মানুষের কোনো ধারণাই ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন-খারাবি, ডাকাতি, মারামারি, কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়াখেলা, মদপান, সুদ, ব্যভিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার। তাই সে যুগকে 'আইয়্যামে জাহিলিয়্যা' বা অজ্ঞতার যুগ বলা হয়।
4 views
Answered