1 Answers
শিশুর ভূমিষ্ঠ হওয়া থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় হচ্ছে নবজাতককাল। কোনো উদ্দীপকের প্রতি সাড়া দিতে নবজাতকের সম্পূর্ণ শরীর সঞ্চালন করে। চোখের পাতা খোলা, বন্ধ করা, হাই তোলা, চোষা, গিলে ফেলা ইত্যাদি ক্রিয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হয়। নবজাতককালে এসব প্রতিক্রিয়া প্রদর্শন করাকেই নবজাতক প্রতিবর্তীক্রিয়া বলে।
5 views
Answered