1 Answers
উদ্দীপকে অবন্তীর বাবার মতো এইচআইভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শারীরিকভাবে মৃত্যুর পূর্বেই মানসিক মৃত্যু ঘটে। প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।
এইচআইভি (HIV) হলো অতি ক্ষুদ্র এক বিশেষ ধরনের অ্যান্টিভাইরাস। এ ভাইরাস-এর পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস সংক্ষেপে এইচআইভি। এটি মানব দেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এইচআইভি ভাইরাস অনেক দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকে। সাধারণত এর সুপ্তিকাল ৬-৭ মাস। উদ্দীপকে দুবাই ফেরত অবন্তীর বাবার শারীরিক লক্ষণে বোঝা যায় তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত অর্থাৎ তার এইডস রোগ হয়েছে। এ রোগে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারকে সামাজিকভাবে নিগৃহীত হতে হয়। পৃথিবীর প্রায় সকল সমাজে এ রোগে আক্রান্ত ব্যক্তিকে ঘৃণার চোখে দেখা হয়। তাদের প্রতি কোনো প্রকার সহযোগিতা ও সহানুভূতি দেখানো হয় না বরং সর্বক্ষেত্রে তার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করা হয়। ফলে এ রোগে আক্রান্ত ব্যক্তির শারীরিকভাবে মৃত্যুর পূর্বেই মানসিক মৃত্যু ঘটে। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।