1 Answers

উদ্দীপকে উল্লিখিত ছক 'খ' এ উল্লিখিত নির্দেশকগুলো নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।

ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ শুধু সামাজিক পরিবর্তনই ঘটায়নি, পাশাপাশি নারীর ভূমিকায়ও পরিবর্তন এনে দিয়েছে। ছক-'খ' এ উল্লিখিত নির্দেশকগুলো নারীদের ক্ষমতায়নের একটি চিত্র। এভাবে নানা কর্মকান্ডের মাধ্যমে বর্তমানে নারীদের অবস্থান পরিবর্তিত হচ্ছে। বর্তমান সমাজে নারীদের চাকরির সুযোগ পরিবারে বাড়াতি অর্থোপার্জনের সুযোগ সম্প্রসারিত করেছে। শিক্ষা ক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। নারীরা এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্র যেমন- চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগ প্রভৃতি কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটছে। তাই বলা যায়, নারীর ভূমিকার এ পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুগম করেছে। নারীকে করেছে মর্যাদার আসনে অধিষ্ঠিত।

5 views

Related Questions