1 Answers

শোভার ক্ষেত্রে বংশগতি প্রভাব বিস্তার করেছে। 

শিশু জন্মসূত্রে তার পিতামাতা কিংবা পূর্বপুরুষদের কাছ থেকে যে বৈশিষ্ট্য ধারণ করে তাই তার বংশগতি। বংশগতি দিয়েই শিশু তার জীবন শুরু করে।

বংশগতি শিশুর উচ্চতা, দেহের গঠন, চুল, চোখ, চামড়ার রং ইত্যাদি দৈহিক গুণাবলি ও মানসিক গুণাবলি বহন করে। শোভার মা লম্বা ও ফর্সা। তার ক্রোমোজোমে অবস্থিত জিন শোভার মধ্যে প্রভাব বিস্তার করছে বলেই শোভা লম্বা ও ফর্সা হয়ে জন্মেছে। পূর্বপুরুষের চারিত্রিক বৈশিষ্ট্যও শিশুর মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। যেমন- শোভার ফুফু বেশ হাসিখুশি স্বভাবের। যা শোভার মধ্যে পরিলক্ষিত হয়। এসকল বিষয় থেকে এটাই পরিলক্ষিত হয় যে শোভার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের পেছনে তার বংশগতিই দায়ী।

4 views

Related Questions