1 Answers
প্রত্যেকটি মানবশিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে এবং চাকা পরিবারেই বড় হয়। মানুষের জন্ম, সমগ্র কর্মময় জীবন এবং শেষ পরিণতি পারিবারিক বন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়। পৃথিবীতে এমন কোনো মানব সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যেখানে পরিবার নেই। পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন; যেখানে পিতা-মাতা ও তাদের সন্তানসন্ততি একত্রে বসবাস করে। পিতা-মাতা, ভাই-বোন ও অন্যসব শিশুর স্নেহ-ভালোবাসা, শাসন-নিয়ন্ত্রণ এবং সকল গুণের বিকাশ পরিবারেই ঘটে।
4 views
Answered