1 Answers

সাধু বৈষ্ণবদের প্রতি গদাধরের ভীষণ কৌতূহল ছিল। এ কৌতূহল থেকেই একদিন গদাধর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আসেন। আর বড় ভাই রামকুমার মন্দিরের পুরোহিত ছিলেন। গদাধর প্রায়ই মায়ের মন্দিরে ভাবতন্ময় হয়ে থাকতেন। আত্মমগ্ন অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ভাইয়ের মৃত্যুর পর গদাধর মায়ের পূজার ভার গ্রহণ করেন। তিনি ভবতারিনীর পূজায় মনপ্রাণ ঢেলে দেন। মাকে শোনান রাম প্রসাদী আর কমলাকান্তের গান। এভাবে গদাধরের সাধন জীবন শুরু হয়।

6 views

Related Questions