1 Answers
কররানি বংশের রাজা তাজ খানের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলায় কররানি আফগান বংশের শাসন শুরু হয়।
১৫৫৭ খ্রিষ্টাব্দে তাজ খান কররানি নামমাত্র বাংলার সুলতান বাহাদুর শাহ শূরের বশ্যতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি স্বাধীন হয়ে পড়েন। যখন অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন শূর বংশের সিংহাসন দখল করেন, তখন সুযোগ বুঝে তাজ খান ও তার ভাইয়েরা গিয়াসউদ্দিনকে পরাজিত করেন ও নিহত করে গৌড় দখল করেন। এভাবে তাজ খান কররানি বাংলায় কররানি আফগান বংশের শাসন প্রতিষ্ঠা করেন।
6 views
Answered