1 Answers
বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর সকল হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহালয়া উৎসব পালনের মাধ্যমে দেবী দুর্গার আগমনী ঘোষিত হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এবং পাঁচদিন ব্যাপী চলতে থাকে। কোনো কোনো স্থানে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে দুর্গাপূজা শুরু করা হয়। তবে ষষ্ঠী তিথি থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু করার রীতিই অধিক অনুসৃত।
5 views
Answered