1 Answers

মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পর যে উপাদানটি সবচেয়ে বেশি শক্তিশালী তা হলো সহপাঠী ও সমবয়সী গ্রুপ। সহপাঠীদের কাছ থেকে শিশুরা বিভিন্ন আচার-ব্যবহার, রীতিনীতি, ভাষা, সংস্কৃতি রপ্ত করে। এ গ্রুপের মাধ্যমেই সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি বিকশিত হয়। এছাড়াও একান্ত নিজস্ব সত্তা ও আবেগীয় বিষয় এবং প্রজনন স্বাথ্যের মতো বিষয়গুলো মানুষ সহপাঠী ও সমবয়সীদের কাছ থেকেই শিক্ষাগ্রহণ করে, যা তাদেরকে সামাজিকীকরণে সহায়তা করে।

4 views

Related Questions