1 Answers
"শিশুর সামাজিকীকরণে পড়ার সাথি ও খেলার সাথির ভূমিকা ব্যাপক” – উদ্দীপকের মামুনের ক্ষেত্রে এ উক্তিটি সঠিক হয়েছে।
শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে খেলার সাথি ও পড়ার সাথির ব্যাপক ভূমিকা রয়েছে। এদের মাধ্যমেই সহযোগিতা, সহনশীলতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রভৃতি গুণাবলি বিকশিত হয়। এই সাথি দলের মধ্যে আবার কখনো বা দ্বন্দ্ব দেখা দেয়, যা সমস্যা সমাধানে ও দ্বন্দ্ব নিরসন কৌশল আয়ত্ত্বকরণে সহায়তা করে। খেলা ও পড়ার সাথিদের মাধ্যমে শিশু নিজের আচরণের ভালো কিংবা মন্দ দিকের গুণাবলি ও মুখোমুখি সমালোচনা শুনতে পায়। এ ধরনের সমালোচনা শিশুকে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শিক্ষা দেয়। সমবয়সী খেলা ও পড়ার সাথিদের আচার-আচরণ প্রায় একই প্রকৃতির হয়। এটি একটি ক্ষুদ্র দল। এ দলের রয়েছে বিশেষ মূল্যবোধ, শৃঙ্খলা ও রীতিনীতি। এ কারণে এ দলকে বলে অন্তরঙ্গ বন্ধুদল (Peer group)। শৈশব ও কৈশোরে এই সাথি দলের পারস্পরিক আচরণিক প্রভাব গুরুত্বপূর্ণ। এই দলের প্রভাবে শিশু সমাজ স্বীকৃত ভালো মূল্যবোধ গ্রহন করতে পারে। আবার সমাজ ঘৃণিত মূল্যবোধও গ্রহণ করতে পারে। উদ্দীপকের মামুনের ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটেছে। মামুন বখাটে ছেলেদের সাথে মিশে সিগারেট খাওয়া থেকে শুরু করে নানা অপকর্মে লিপ্ত হয়। এমনকি তার অপকর্মের জন্য প্রধান শিক্ষক তাকে ছাড়পত্র দিতে বাধ্য হয়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।