1 Answers

পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন করা।

ভগবান যখন পূর্ণরূপে অবতরণ করেন, তখন তাঁকে বলা হয় পূর্ণাবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণাবর্তার। উদ্দীপকের কবিতাংশের মাধ্যমে ভগবানের অবতাররূপে পৃথিবীতে অবতরণের কারণ তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ একই কারণে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান বিষ্ণু যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাঁকে বলা হয় অবতার। পৃথিবীতে নানা সময়ে নানা দুষ্ট লোকের জন্ম হয়। তারা মানুষের প্রতি অত্যাচার করে। এতে জগতে শোক, দুঃখ, কষ্ট ও অশান্তির সৃষ্টি হয়। শিষ্টদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তখন ভগবান বিষ্ণু অবতাররূপে আবির্ভূত হয়ে দুষ্টদের বিনাশ করেন। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দুর্যোধন খুবই অত্যাচারী হয়ে উঠেছিল। এদের অত্যাচারে সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছিল। এদের বিনাশ করতেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি দুষ্টের কাছে ভয়ঙ্কর, সজ্জনের কাছে শান্তির সৌম্য কান্তিধারী, ভক্তের কাছে ভগবান।

4 views

Related Questions