1 Answers

উদ্দীপকে 'L' অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান হ্রাসের জন্য 'Q' অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে নিয়ন্ত্রণ করে।

অন্যান্য ব্যাংককে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এ জমার পরিমাণ হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উদ্দীপকে আমরা 'L' ব্যাংক কর্তৃক 'Q' ব্যাংককে নিয়ন্ত্রণ করতে দেখি। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর। কেননা বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যে অন্তর্ভুক্ত হয়, যা দামস্তর এবং অর্থের মূল্যের ওপর প্রভাব বিস্তার করে। ঋণের আধিক্যের জন্য দেশে। মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্য দেশে মুদ্রা সংকোচন হয়। এসব অসুবিধা যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। এভাবেই 'L' ব্যাংক 'Q' ব্যাংককে নিয়ন্ত্রণ করে।

4 views

Related Questions