1 Answers

গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগ দ্বারা শাসন বিভাগ তথা নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণে রাখা হয়। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা এবং বাংলাদেশে আইনসভার নাম 'জাতীয় সংসদ'। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা শাঁসন সংক্রান্ত সকল কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ। জাতীয় সংসদ সরকারের ভালো কাজের প্রশংসা, মন্দ কাজের সমালোচনা, মূলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের প্রতি প্রশ্ন বা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এভাবেই জাতীয় সংসদ নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করে।

5 views

Related Questions