1 Answers
অবকাঠামো প্রধানত দুভাগে ভাগ করা হয়। যথা- ১. সামাজিক এবং ২. অর্থনৈতিক অবকাঠামো। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। যোগাযোগ ব্যবস্থা (যেমন- ডাক ও টেলিযোগাযোগ, ইলেকট্রনিক যোগাযোগ), পরিবহণ, আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা এবং শিল্পের জন্য ঋণদানকারী অন্যান্য প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানি ও জ্বালানি সরবরাহ, বাঁধ ও সেচ ব্যবস্থা ইত্যাদি অর্থনৈতিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। এ আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিস্বরূপ।
6 views
Answered