1 Answers

উৎপাদনের উপাদান চারটি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অর্থনীতিতে ভূমি বলতে সকল প্রকার প্রাকৃতিক সম্পদ, যেমন- জমি, জমির উপরিস্থিত এবং অভ্যন্তরের সকল কিছুকে বোঝায়। উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক দক্ষতা হলো শ্রম। আর মূলধন হলো সেই ধরনের সম্পদ যা কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা হয়। উৎপাদনের উপরিউক্ত তিনটি উপকরণ সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে সংগঠন বলে।

5 views

Related Questions