1 Answers
নারীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে 'সিডও' (CEDAW) এর সাফল্য অতুলনীয়।
নারীদের কল্যাণে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক প্রটোকল, সেমিনার ও কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। উদ্দীপকে 'সিডও' সনদের কথা বলা হয়েছে। নারী ও পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করে 'সিডও' সনদ তৈরি। নারীর মানবাধিকারের বিষয়টিও এখানে উঠে এসেছে। এই সনদে স্বীকার করা হয় যে, বিভিন্ন দেশে নারীর আইনগত অধিকার বলবৎ থাকলেও বৈষম্য রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর প্রবেশাধিকার খর্ব করার মাধ্যমে তা করা হয়ে থাকে। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। 'সিডও' সনদে ৩০টি ধারা আছে। প্রথম ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে সেগুলো বিশ্লেষণ করে। পরের ১৪টি ধারা ব্যাখ্যা করে এই বৈষম্যগুলো কীভাবে বিলোপ করা যায়। নারীনির্যাতন প্রতিরোধে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫শে নভেম্বরকে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় এবং ৮ই মার্চকে 'নারী দিবস' হিসেবে ঘোষণা করা হয় যা নারীর সফলতা নির্দেশ করে।
পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নারীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে 'সিডও' (CEDAW) এর সাফল্য অনস্বীকার্য।