1 Answers

নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপের জন্য ১৯৭৯ সালে সিডও সনদ স্বাক্ষরিত হয়। নারী-পুরুষের মধ্যকার বৈষম্য দূর করার লক্ষ্যে ৩০টি ধারা সংবলিত সমতা নীতির ভিত্তিতে সনদটি স্বাক্ষরিত হয়। এ সনদ দ্বারা নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করা হয়েছে। এ সনদে নারীর মানবাধিকারের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। পরবর্তীতে এ সনদের প্রতি সমর্থন এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিবছরের ৮ মার্চকে জাতিসংঘ 'বিশ্ব নারী দিবস' হিসেবে ঘোষণা দিয়েছে। তাই বলা যায়, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সিডও সনদ কার্যকর ভূমিকা পালন করে থাকে।

5 views

Related Questions