1 Answers

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে কাজ করছে। অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে গঠিত বিশ্ব শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও পুলিশ বাহিনী সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় গৌরবের সাথে কাজ করছে। বর্তমানে প্রায় ১১০০০-এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছেন। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সে দেশগুলোতে তথা সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। ফলে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। আইভরিকোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে 'বাংলাদেশ সড়ক'। জাতিসংঘের শান্তি রক্ষার মিশন সহজ ছিল না।

আফ্রিকা, এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। এ কাজে এখন পর্যন্ত ৮৮ জন সৈন্য বিশ্ব শান্তির জন্য শহিদ হয়েছেন। আহত হয়েছে অনেকে। বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে রাজি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র কিন্তু তার আছে বিশাল জনগোষ্ঠী। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রশিক্ষিত বাহিনী বিশ্ব শান্তিরক্ষার জন্য জাতিসংঘের মাধ্যমে অবদান রেখেছে। এককথায় বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী তাদের প্রাণ বিসর্জন করে দেশের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করেছে এবং বিশ্বশান্তি রক্ষায় রেখেছে এক নজিরবিহীন অনন্য অবদান।

পরিশেষে বলতে পারি, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা অপরিসীম।

6 views

Related Questions