1 Answers

শহর এলাকার স্থানীয় শাসন সংস্থাটির নাম পৌরসভা। বাংলাদেশে প্রত্যেক পৌর বা শহর এলাকার জন্য একটি করে পৌরসভা আছে। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য নিয়ে পৌরসভা গঠিত হয়। পৌরসভা শহর এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নকল্পে বহুবিধ কাজ করে থাকে। তার মধ্যে শিক্ষাসংক্রান্ত কার্যাবলি অন্যতম। পৌরসভায় শিক্ষাসংক্রান্ত কার্যাবলি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেল নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, দরিদ্র ও মেধাবী ছাত্রদের বৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, বাধ্যতামূলক ও গণশিক্ষার ব্যবস্থাকরণ ইত্যাদি। এগুলোই পৌরসভার উল্লেখযোগ্য শিক্ষাসংক্রান্ত কার্যাবলি।

4 views

Related Questions