1 Answers
উদ্দীপকে প্রদত্ত ছক-১-এর তথ্যসমূহ বাংলাদেশ সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।
সরকারের তিনটি প্রধান বিভাগের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা ও আইনের ব্যাখ্যাদানকারী বিভাগটি হলো বিচার বিভাগ। এটি ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সুসংগঠিত ও পরিচালিত। বিচার বিভাগের প্রধান ব্যক্তি হলেন প্রধান বিচারপতি, যাকে রাষ্ট্রপতি নিয়োগদান করে থাকেন। এছাড়া অন্যান্য বিচারপতিদেরও। প্রধান বিচারপতির সুপারিশক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। বিচার বিভাগের কাজগুলোর মধ্যে অন্যতম হলো- ন্যায়বিচার করা, মৌলিক অধিকার সংরক্ষণ করা, আইনের ব্যাখ্যাদান, সংবিধান রক্ষা করা, শাসন বিভাগকে পরামর্শ প্রদান ইত্যাদি। সংবিধানের ব্যাখ্যাদান ও এর অভিভাবক হিসেবে বিচার বিভাগের গুরুত্ব অসীম। বিচার বিভাগের সংবিধান ব্যাখ্যাই চূড়ান্ত ও এর ব্যত্যয় ঘটলে বিচার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। একইভাবে, সাংবিধানিকভাবে স্বীকৃত ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকারের সর্বশেষ ও সর্বোচ্চ রক্ষাকারী হলো বিচার বিভাগ। উদ্দীপকের ছক-১ এ ইঙ্গিতপূর্ণ বিভাগটির বৈশিষ্ট্যে লক্ষ করলে আমরা দেখতে পাই, এ বিভাগ রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করে এই বিভাগ ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ ও এটি সংবিধানের প্রদান ব্যাখ্যাদানকারী। তাই এ বিভাগটির বৈশিষ্ট্য কেবল বিচার বিভাগের ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ ও প্রযোজ্য হয়। সুতরাং, ছক-২ এ নির্দেশিত বিভাগটি হলো বিচার বিভাগ।