1 Answers
উদ্দীপকে শিক্ষক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বৌদ্ধরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। একতাই শক্তি- এ উপলব্ধিতে বৌদ্ধরা সম্মিলিতভাবে কাজ করতে থাকে। কিন্তু তারা বুঝতে পারল যে, পরাধীন থেকে কখনো উন্নতি করা সম্ভব নয়। ফলে সকল ধর্ম সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে তারা স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণের প্রস্তুতি নেয়। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এজন্য বৌদ্ধরা পাকিস্তানি সৈন্যদের রোষানলে পড়ে। পাকিস্তানিরা বৌদ্ধদের হত্যা, সম্পদ লুট এবং মা-বোনদের শ্লীলতাহানী করে। বিহার ও বুদ্ধমূর্তি ধ্বংস করে। বাংলাদেশ সরকার বৌদ্ধদের ধর্ম ও সংস্কৃতি বিকাশে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে।
5 views
Answered