1 Answers
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চীনের ভূমিকা ছিল নেতিবাচক। বাংলাদেশের সাথে তখন চীনের সুসম্পর্ক গড়ে ওঠেনি। চীন ভারত- রাশিয়ার বিরোধী অবস্থানে ছিল। তখন পাকিস্তানের সাথে চীনের সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। এ কারণে গণচীন আমাদের মুক্তিসংগ্রামে পাকিস্তানকে সর্বাত্মক সাহায্য প্রদান করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২১ আগস্ট জাতিসংঘের সদস্যপদ প্রদানের প্রস্তাবের বিরুদ্ধেও চীন ভেটো প্রদান করে। সুতরাং দেখা যায় যে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চীন বাংলাদেশের শত্রুপক্ষকে সাহায্য করে নেতিবাচক ভূমিকা পালন করেছে।
5 views
Answered