1 Answers

মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্সন সরকার ইয়াহিয়ার সামরিক সরকারের কার্যকলাপের প্রতি সমর্থন প্রদান করে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের তীব্র গতিকে থামিয়ে দেওয়া এবং পশ্চিম পাকিস্তানকে রক্ষা করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক অস্ত্রে সজ্জিত তাদের সপ্তম নৌবহরকে বাংলাদেশ অভিমুখে প্রেরণ করে। তবে মার্কিন জনগণ, প্রচার মাধ্যম, কংগ্রেসের অনেক সদস্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল। এ প্রসঙ্গে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

5 views

Related Questions