1 Answers

মুক্তিযুদ্ধের সময় গ্রেট ব্রিটেনের অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। ব্রিটেনের মূলধারার গণমাধ্যমগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা প্রচার করে বিশ্বব্যাপী জনমত সৃষ্টিতে ভূমিকা পালন করে। এছাড়াও ভারতে আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরের অবস্থা, বাঙালিদের সংগ্রাম এবং যৌক্তিকতা তুলে ধরে। এসময় ব্রিটেনের জনগণ বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দান করে। ব্রিটেন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্বব্যাপী প্রচার ও জনমত সৃষ্টির প্রধান ঘাঁটি।

6 views

Related Questions