1 Answers

প্রাক বুদ্ধযুগে সমাজে চার প্রকার বর্ণ প্রথা প্রচলিত ছিল। যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

প্রাক বুদ্ধযুগে ব্রাহ্মণেরা যাগযজ্ঞ করে ব্রহ্মা ও অন্য দেবতাদের উপাসনা করতেন। তারা বিশ্বাস করত পূজা-উপাসনায় স্বর্গসুখ লাভ হয়। ব্রহ্মাকে সৃষ্টিকর্তারূপে গণ্য করা হতো। ব্রাহ্মণরা প্রচার করতেন যে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য আর পা থেকে শূদ্রদের জন্ম হয়। সমাজে ব্রাহ্মণেরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করতেন এবং তাদের আধিপত্য সবচেয়ে বেশি ছিল। রাজারা তাদের বিশেষ সমীহ করতেন। তারা নিজেদের দেবতার প্রতিনিধি হিসেবে প্রচার করতেন। পূজা-অর্চনা ও উপদেশ দেওয়া ছিল ব্রাহ্মণদের প্রধান কাজ। ক্ষত্রিয়রা ছিলেন যোদ্ধা। দেশের শাসনভার তাদের হাতে ন্যস্ত থাকতো। বৈশ্যরা ছিলেন বণিক। ব্যবসা-বাণিজ্য ছিল তাদের প্রধান কাজ। শূদ্ররা ছিলেন শ্রমজীবী মানুষ। তারা অপরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সমাজে তাদের অবস্থান ছিল সবার নিচে। এভাবে তৎকালীন সমাজে চাঁর প্রকার বর্ণ প্রথা প্রভাব বিস্তার করেছিল।

5 views

Related Questions