1 Answers
মা দুর্গার বিদায় অনুষ্ঠানে ধর্মীয় আনুষ্ঠানিকতায় শ্রদ্ধাবনত চিত্তে দেবীর পায়ে ধানদূর্বা সমর্পণ, দেবীকে সিঁদুর পরানো, মিষ্টিমুখ করানো, পান খাওয়ানো হয় এবং পরবর্তী বছরে দেবীর আগমন কামনা করা হয়। এসময় আরতি প্রদানসহ উপরিউক্ত সকল কার্য সম্পাদন করা হয়। উলুধ্বনি প্রদানের মাধ্যমে মা দুর্গার কাছে বিশ্বের সকল মানবজাতির ও তার পরিবারের সকলের জন্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। এ সকল আনুষ্ঠানিকতার সাথে মিছিল করে ঢাক, কাঁসর, সানাই ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
4 views
Answered