1 Answers
উদ্দীপকের মিসেস রোজিনা প্রশিক্ষণ নেওয়ার যে চিন্তা করেছেন তা টেইলারিং শপের সাফল্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণের মাধ্যমে কর্মীর দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানো যায়। ফলে তারা কাজের নতুন নতুন কৌশল ও পদ্ধতি ব্যবহার করতে পারেন। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করতে এটি খুবই গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের মিসেস রোজিনা একটি টেইলারিং শপ দিতে চাচ্ছেন টেইলারিং হলো একটি কারিগরি কাজ। এজন্য তার এই কাজের ওপর। প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া এ কাজ করা প্রায় অসম্ভব। মিসেস রোজিনাকে তাই বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান থেকে টেইলারিং বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে তিনি দক্ষতার সাথে সঠিক মাপ অনুযায়ী জামা-কাপড় সেলাই করতে পারবেন। প্রশিক্ষণ না নিলে তার কাজের মান খারাপ হবে। ভুল-ত্রুটি বেড়ে যাবে, যা প্রতিষ্ঠানের খরচ বাড়াবে। তাই বলা যায়, মিসেস রোজিনার প্রশিক্ষণ বিষয়ে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ।