1 Answers

উদ্দীপকে দেবী দুর্গার বৈশিষ্ট্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেবী দুর্গা ঐশ্বরিক দেবী ও মাতা। তিনি ঈশ্বরের শক্তির প্রতীক। দুর্গা দশভুজা, মহিষাসুরমর্দিনী ও ঐশ্বরিক মা নামে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শক্তির দেবী হিসেবে পরিচিত। তার দশটি হাত বিদ্যমান। শিবের মতো দেবী দুর্গার তিনটি চোখ রয়েছে। এজন্য তাকে ত্রিনয়না বলা হয়। তার বাম চোখ ইন্দ্র, ডান চোখ সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের উপর অবস্থিত চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তাঁর হাতে রয়েছে দশটি অস্ত্র। দেবী দুর্গার বাহন হলো সিংহ। দেবী হিসেবে দুর্গার গায়ের রং অতশী ফুলের মতো সোনালি হলুদ। সুতরাং উদ্দীপকে দেবী দুর্গার বৈশিষ্ট্য সম্পর্কেই ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

5 views

Related Questions