1 Answers
কোনো ব্যক্তির মৃত্যুর পর নিয়ম অনুসারে অশৌচ পালন করার পর শ্রাদ্ধ পালন করতে হয়। প্রথমে আদ্যশ্রাদ্ধের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে ভূস্বামীর পূজা করতে হয়। এরপর মৃত ব্যক্তির সকল পুত্র সন্তানকে কিছু না কিছু দান করতে হয়। তবে যিনি জ্যেষ্ঠ সন্তান তাকে নিয়মানুসারে ছয়, আট, ষোল দান করতে হয়। এরপর গীতা পাঠ করে শ্রাদ্ধের সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা প্রভৃতি মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে মন্ত্রোচ্চারণের সময় দান করতে হয়।
4 views
Answered