"নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়” -আয়াতটি বুঝিয়ে লেখ। (অনুধাবন)
4 views
1 Answers
উল্লিখিত আয়াতটি-দ্বারা আল্লাহ তায়ালা বোঝাতে চেয়েছেন, হে রাসুল, কাফির-মুশরিকেরা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, আপনার সমালোচনা করছে। কিন্তু আপনি জেনে রাখুন, আপনার পরবর্তী সময় অতি উত্তম। কোনো কোনো তাফসিরকারকদের মতে, এ আয়াত দ্বারা পরকালীন সফলতাকে বোঝানো হয়েছে। অর্থাৎ হে নবি, কাফির-মুশরিকেরা আপনাকে উপহাস করছে। কিন্তু জেনে রাখুন, আল্লাহ তায়ালা পরকালেও আপনাকে শাফাআতকারীর মর্যাদাদানে কল্যাণময় করবেন। মুশরিকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু জেনে রাখুন, আপনার পরবর্তী সময় খুবই উত্তম। অর্থাৎ ইহকালের চেয়ে পরকালই উত্তম।
4 views
Answered