1 Answers
মহানবি (স.)-এর দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব অত্যন্ত আদর-স্নেহ দিয়ে হযরত মুহাম্মদ (স.)-কে লালন-পালন করতে থাকেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। হযরত মুহাম্মদ (স.) এ অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতায় কাজ করা শুরু করেন। তিনি মেষ চরাতেন। মেষপালক রাখাল বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। কারণ তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন। কখনোই তাদের সাথে কলহ বা ঝগড়া-বিবাদ করতেন না।
6 views
Answered