1 Answers
প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা মহানবি (স.)-এর ক্ষমার এক বিরল দৃষ্টান্তের দিকে ইঙ্গিত করা হয়েছে।
মহানবি (স.) ইসলাম প্রচার শুরু করার পর মক্কাবাসী চরম অত্যাচার-নির্যাতন করলে তিনি মক্কা ছেড়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে ৬৩০ খ্রিষ্টাব্দে তিনি মক্কা বিজয় করে মক্কার একচ্ছত্র অধিপতি হন। এ সময় তিনি সুযোগ পেয়েও কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। বরং মক্কাবাসীদের তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এ কারণেই মহানবি (স.) ছিলেন ক্ষমার আদর্শ।
4 views
Answered