1 Answers

'রাখী' কথাটি রক্ষা শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। ভাই-বোনের মধ্যকার আজীবন ভালোবাসাকে পবিত্র সুতার মাধ্যমে বেঁধে দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় রাখীবন্ধন। এদিন বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখী নামের একটি পবিত্র সুতা বেঁধে দেয়। এটি ভালোবাসার প্রতীক। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এ পর্বটি পালন করা হয় বলে একে রাখী পূর্ণিমাও বলা হয়। হিন্দুধর্মে রাখীবন্ধন অন্যতম একটি আচার।

4 views

Related Questions