1 Answers

মানুষের প্রতি মানুষের দরদ, মমত্ববোধ, সৌহার্দ্য ও আত্মিক সম্পর্কের বন্ধনই আমাদের সমাজের বৈশিষ্ট্য। পশ্চিমা দেশগুলোতে কেউ বিপদে পড়লে, অন্যায় ঘটনা ঘটতে থাকলে এমনকি কেউ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে খুব কম লোকেই এগিয়ে আসে। কারণ তাদের মধ্যে আত্মিক সম্পর্ক নেই বললেই চলে। এমন ঘটনায় তারা নিজেরা এগিয়ে না এসে বরং পুলিশকে খবর দিয়ে নিজের দায়িত্ববোধের পরিচয় দেয়। এখানেই তাদের সাথে আমাদের পার্থক্য। আমাদের সমাজে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের সাথে আত্মিক সম্পর্কে জড়িত। এ সমাজে কেউ যদি বিপদে পড়ে তাকে কেউ চিনুক আর নাই চিনুক, এ বিচার না করেই তাকে বিপদ থেকে উদ্ধার করে। একে অন্যের প্রতি স্বজনের মতোই টান অনুভব করে। আত্মিক বন্ধনের কারণে একে অন্যের বিপদে সহযোগিতা করে। একে অন্যের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে, এমনকি একজনের জন্য আরেকজন জীবন বাজি রেখে এগিয়ে যায়। আত্মিক বন্ধনের কারণে সমাজে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। যার জন্য সমাজে শান্তি বিরাজ করে। এ বন্ধন এমনই এক বন্ধন যার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ এমনকি সকল স্তরে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি স্থাপিত হয়। তাই প্রশ্নের উক্তিটিকে আমি সঠিক ও যথার্থ বলে মনে করি।

5 views

Related Questions