1 Answers
যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে ২১ দফাভিত্তিক ইশতেহার প্রণয়ন করে। যুক্তফ্রন্ট এ কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে। যুক্তফ্রন্ট প্রণীত ২১ দফা ছিল মূলত পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি। যে কারণে পূর্ব বাংলার জনসাধারণ যুক্তফ্রন্টের ২১ দফার প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। তাই প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।
5 views
Answered