1 Answers
আশু চাকমা অট্ঠকথা সাহিত্য পড়ছিল।
ত্রিপিটকে অনেক জটিল, দুর্বোধ্য, দ্ব্যর্থক ও উহ্য পদ বা বিষয় রয়েছে যা সকল শ্রেণির পাঠকের নিকট সহজে বোধগম্য নয়। সেসব পদ বা বিষয়সমূহ সমার্থক বা প্রতিশব্দ, উদাহরণ, উপমা, গল্প, ব্যাখ্যা প্রভৃতির সাহায্যে সহজ-সরলভাবে অঠকথায় উপস্থাপন করা হয়। এভাবে বুদ্ধের ধর্ম-দর্শনের ব্যাখ্যামূলক পালি ভাষায় যে সাহিত্যকর্ম রচিত হয় তাকে অটঠকথা বলে। বুদ্ধের জীবিতকালেই বুদ্ধের ধর্মবাণী, বিধিবিধান এবং সমকালীন বিভিন্ন জটিল বিষয়ের সমস্যা বুদ্ধ ও তার শীর্ষস্থানীয় শিষ্য-শিষ্যাগণ ব্যাখ্যা প্রদানপূর্বক সমাধান করতেন। বুদ্ধ ও তার শিষ্যগণের সেসব ব্যাখ্যাকে অট্ঠকথা সাহিত্যের সূচনা ও পটভূমি হিসেবে গণ্য করা যায়। প্রথমদিকে অঠকথাসমূহ ত্রিপিটকের বিষয়বস্তু নিয়ে রচিত হলেও পরবর্তীকালে প্রাচীন ভারত ও শ্রীলংকার ধর্ম-দর্শন, কাব্য, ব্যাকরণ, ভৌগোলিক, রাজনৈতিক প্রভৃতি নানা বিষয় নিয়েও নানা শ্রেণির অকথা রচিত হয়।
উদ্দীপকে আশু চাকমার পঠিত সাহিত্যকর্মের সাথে অট্ঠকথার সম্পূর্ণ সাদৃশ্য বিদ্যমান। সুতরাং বলা যায়, আশু চাকমা অট্ঠকথা সাহিত্য পড়ছিল।