1 Answers
বাংলা সাহিত্যের নামে যে সাহিত্য চলছে তা পনেরো আনা শহুরে সাহিত্য।
শহুরে বা নাগরিক সাহিত্যে আছে রাজ-রাজড়ার কথা, বাবু-বিবির কথা, মোটরগাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা-থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফুঁ দেওয়ার কথা। এসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। শহুরে সাহিত্যে পল্লির গৃহস্থ কৃষক, জেলে-মাঝি, মুটে-মজুরের কোনো কথা ঠাঁই পায় না। তাই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখক মনে করেন বাংলা সাহিত্যের নামে যে সাহিত্য চলছে তার পনেরো আনা হচ্ছে শহুরে সাহিত্য।
6 views
Answered