1 Answers
'ক' দ্বারা অঠকথাচার্য ধর্মপালকে বোঝানো হচ্ছে।
পাঠ্যবইয়ে আমরা জেনেছি ধর্মপাল ছিলেন সুপ্রসিদ্ধ অটঠকথাচার্য । তিনি খুদ্দক নিকায়ের উপর অটঠকথা রচনা করেন। খ্রিষ্টীয় ষষ্ঠ শতকের শেষ ভাগে তিনি জন্মগ্রহণ করেন, যা উদ্দীপকের 'ক' অট্ঠকথাচার্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
গন্ধবংস গ্রন্থে ধর্মপালকে জম্বুদ্বীপ তথা ভারতের আচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এ গ্রন্থে সুনির্দিষ্টভাবে তার জন্মস্থানের উল্লেখ নেই সাসনবংস গ্রন্থ মতে, তিনি সিংহলের নিকটবর্তী দমিল রাজ্যের বদরিখ বিহারের নিবাসী ছিলেন। পণ্ডিতগণ 'পদরতিখ' এবং 'বদরিখ' অভিন্ন স্থান বলে মনে করেন। হিউয়েন সাং-এর মতে, ধর্মপাল কাঞ্চিপুরায় জন্মগ্রহণ করেন। বিভিন্ন স্থানের নামোল্লেখ পাওয়া গেলেও তিনি 'পদরতিখ' বা 'বদরিখ' স্থানে জন্মগ্রহণ করেন। কারণ তার রচিত গ্রন্থ এ বিষয়টি সমর্থন করে। তার জন্মস্থান হিসেবে যেসব স্থানের নামোল্লেখ পাওয়া যায় সেসব স্থান দক্ষিণ ভারতেই অবস্থিত ছিল। পণ্ডিতগণ একমত যে, দক্ষিণ ভারতই ছিল ধর্মপালের জন্মস্থান। তিনি খ্রিষ্টীয় ষষ্ঠ শতকের শেষভাগে জন্মগ্রহণ করেন।